চট্টগ্রামে একদিনেই ২৮০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ২৮০ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৭৭ জনে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের পাঁচটি এবং কক্সবাজারের একটি ল্যাবে সর্বমোট ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এর আগে, গত ২০ মে চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিলো।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে সর্বমোট ৯৯১ জনের নমুনা পরীক্ষায় আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরের ১৫৫ জন এবং বিভিন্ন উপজেলার ১২৫ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) শনাক্ত হয়েছে। সেখানে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের দেহে করোনা পজিটিভ মিলেছে। যাদের মধ্যে ৩৩ জন নগরের ও ৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষায় করোনা রোগী পাওয়া যায় ৬৫ জন। যাদের মধ্যে ৫৯ জনই নগরের এবং বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের দেহে করোনভাইরাসের জীবাণু পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে। যাদের মধ্যে ৩১ জন নগরের ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর