দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৩১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন।

বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৪১২ জনের। মারা গেছেন ৪৩ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর