গাইবান্ধায় ধর্ষকের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গৃহকর্মী ও আপন চাচাতো ভাতিজিকে ধর্ষণকারী গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইউনুস আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে মানববন্ধন ও সমাবেশ করে ভুক্তভোগী পরিবার
ও সচেতন এলাকাবাসী ।

আজ দুপুরে গাইবান্ধার আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, বাংলাদেশ জেলা সংগঠক শিশু ও কিশোর মেলা মাসুদা আক্তার ,ভুক্তভোগী পরিবার এবং
সচেতন এলাকাবাসী ।

বক্তারা বলেন , এখনো পর্যন্ত ধর্ষক ধরা ছোয়ার বাহিরে রয়েছে । সঠিক তদন্তের মাধ্যমে আসামী ইউনুস আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা ।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর