জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন আর রশিদের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বে-সরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম।

বুধবার(২৪ জুন) সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিঠু, শিক্ষক নেতা নয়ন আহম্মেদ প্রমূখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই করোনাকালীন সময়ে প্রায় ৫ হাজার শিক্ষক সরকারের কোন প্রকার অনুদান না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সংবাদ সম্মেলনে ২০১৮ সালের জনবল কাঠামো সংশোধন ও পর্যালোচনা কমিটিতে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন আর রশিদ দায়িত্বহীনতা ও সহযোগীতা না করায় শিক্ষকরা ভিসি’র পদত্যাগ দাবি করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠানসমূহ ৩ হাজার থেকে ১০ হাজার টাকা সম্মানি দিলেও বর্তমানে তাও বন্ধ রয়েছে। ৫ হাজার শিক্ষকের পরিবার পরিজনের কথা বিবেচনা করে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর