সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে মহাসড়কে পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, রায়গঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (২১) ও একই গ্রামের দবির উদ্দিনের পুত্র কায়সার (২০) আহতরা হলেন, একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান নিশ্চিত করে বলেন, উপজেলার পাঁচলিয়া এলাকায় চলন্ত পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই আরেকটি ট্রাক।
এতে ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকে থাকা ২ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও ২ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়।
বার্তা বাজার / ডি.এস