পাবনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবীতে মানববন্ধন

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নিয়োগ বঞ্চিত ছাত্রছাত্রীরা। ৩০টি জেলায় একযোগে কর্মসূচি পালনের অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের পাবনা জেলা কমিটির সভাপতি সোলায়মান হোসেন শিউল, সহ-সভাপতি রওশন আলম, আলিমুন হক, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

লিখিত বক্তব্যে তারা বলেন, ১ হাজার ৬৫০টি পদে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ প্রক্রিয়ায় জেলা কোটা মানা হয়নি। কিছু কিছু জেলায় কোন প্রার্থীই নিয়োগ পাননি। আবার কিছু জেলায় একাধিক প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। এভাবে দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনেকে চরম হতাশায় ভুগছেন। তারা দ্রুত প্যানেলে নিয়োগের দাবী জানান। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর