বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে জেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বুধবার সকালে পাবনার হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উপাসনালয় শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা করান জয়কালী বাড়ি মন্দিরের পুরোহিত শ্রী রাম মৈত্র।
এসময় উপস্থিত ছিলেন জয়কারী মন্দির কমিটির সাধারন সম্পাদক ও পাবনা জেলা আ.লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী প্রলয় চাকী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৌহার্দ্য বশাক সুমন, মন্দির কমিটির প্রচার সম্পাদক শ্রী নব গোপাল চক্রবর্তীসহ জেলা সেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ।
দুপুরে দুস্থদের মাঝে অন্যভোগের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন শেষ হবে বলে জানা গেছে।
বার্তা বাজার / ডি.এস