করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুনিয়র আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, ‘স্যার মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন।’

তিনি আরও জানান, করোনা আক্রান্ত হওয়ায় আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্যারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর