ঢাকার কেরানীগঞ্জে ৮০১ পিস ইয়াবাসহ মোঃ জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃত হলো, দক্ষিন কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া কালিবাড়ী দেওয়ান পাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
বুধবার (২৪ জুন) সকালে র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া কালিবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৯৫০০টাকাসহ ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটকের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস