ঝিনাইদহে আরও ১৬ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ১৪৮ জনে।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিনুকুন্ডুতে ১জন এবং মহেশপুর উপজেলায় ৪ জন।

আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৩ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর