মাগুরা জেলা ও দায়রা জজ এবং তার ছেলেসহ একদিনে সর্বোচ্চ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭২ জন, যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ জন।
মঙ্গলবার শনাক্ত হওয়া ৫ জনের বাড়ি মাগুরা সদরে এবং ২ জন মহম্মদপুর ও ১ জন শ্রীপুর উপজেলার।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মঙ্গলবার জেলা ও দায়রা জজ এবং তার ছেলেসহ নতুন ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭২ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৪৪ জন, শ্রীপুরে ১২ জন, শালিখায় ৬ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদরে ১ জন ও শ্রীপুরে ১জনসহ মারা গেছে ২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৬ জন। আক্রান্তদের ৩৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস