চট্টগ্রামের আগ্রাবাদে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মীর সাদেক অভি (২৪) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মীর সাদেক অভি (২৪) আগ্রাবাদের হাজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু জানান, গত ২০ জুন হাজিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালনকালে তার ওপর হামলা চালায় মাদক কারবারিরা। তাকে এসময় ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তিনি মারা যান।
বার্তা বাজার / ডি.এস