করোনা উপসর্গে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাবিবুর রহমান (৫৩) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অফিসে উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশকমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গত ১৬ জুন অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। পরে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, মৃত এএসআইয়ের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়াবেটিক ছিলো, সঙ্গে হার্টে রিং পড়ানো ছিলো।

নানান ধরণের রোগে আক্রান্ত শারিরীক অসুস্থতার কারণে তিনি ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হন এবং মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, কোভিড পজিটিভের বিষয়টি আমরা নিশ্চিত নই, মৃত্যুর পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর