নর্থ মেসিডোনিয়ায় গ্রিস সীমান্তবর্তী একটি হাইওয়ে থেকে ৬৪ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ জুন) নিয়মিত টহলের সময় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। গ্রিসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় নর্থ মেসিডোনিয়ার পুলিশ। তবে আটক হওয়া অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
বার্তাবাজার/এমকে