বিশিষ্ট সাংবাদিক ও কবি মাশুক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ঠান্ডাজনিত রোগে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক ছিলেন মাশুক চৌধুরী। কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হন মাশুক চৌধুরী। করোনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর নিউমোনিয়া ধরা পড়ে এই বিশিষ্ট কবি ও সাংবাদিকের।
মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। বিভিন্ন পত্রিকায় কাজ করেন। বাংলাদেশ প্রতিদিন তার সর্বশেষ কর্মস্থল।