লক্ষ্মীপুরে ২৪ ঘন্টায় আরও ৬৯ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৯ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে সর্বোচ্চ সংখ্যা ছিল ৪৬জন। এ নিয়ে জেলায় ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে ছয় পেরিয়ে সাত শতকের কোটায় ছুঁতে যাচ্ছে কভিড-১৯ বা করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্য।

সবচেয়ে ঝূুকিতে রয়েছে লক্ষ্মীপুর সদর। যেখানে গত ২৪ ঘন্টায় ৩০জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩২৬। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন। দুইজনের মৃত্যুর আগে পজিটিভ থাকলেও বাকিদের মরদেহ থেকে নমুনা সংগ্রহের পর পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারাগেছে ৫৫ জন।

করোনা পজিটিভ সংখ্যা ভিত্তিক হারে বাকী উপজেলার মধ্যে রায়পুরে-৬৫, রামগঞ্জ- ১১৯, রামগতি- ৫৭ এবং কমলনগরে ১১১ জন।

এদিকে স্বাস্থ্যবিধি না মেনে হাঁট-বাজারগুলোতে ভীড় করছেন সাধারণ মানুষ। মানছেনা বিধি নিষেধ। ঘোষিত লকডাউনকৃত এলাকাগুলোতে সবধরণের দোকান-পাট বন্ধ থাকার কথা থাকলেও তা হচ্ছেনা। তবে প্রশাসনের তদারকি কিংবা নজরদারী না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসনের কঠোর হস্তক্ষেপসহ কঠোর অবস্থান না থাকলে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর