কুষ্টিয়ায় নতুন সর্বোচ্চ ৩৯ করোনা রোগী সনাক্ত, মোট ৪৩৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ৩৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৯৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৯ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। আক্রান্ত ৩৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯, কুমারখালী উপজেলার ৫, মিরপুর উপজেলার ৫, ভেড়ামারা উপজেলার ৭, খোকসা উপজেলার ১, দৌলতপুর উপজেলার ২।

সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা আমলাপাড়া ১ জন, সদর হসপিটাল ২ জন, চামড়াপট্টি মসজিদ ১ জন, চৌড়হাস ১ জন, কলেজ মোড় ২ জন, ৯৭৪/এ জোয়াদ্দার লেন ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, আইলচারা ১ জন, জুগিয়া ১ জন, পূর্ব মজমপুর ১ জন, ইসলামি ব্যাংক ১ জন, শাপলা চত্ত্বর ২ জন, লাহিনী বটতলা ২ জন, কাঞ্চনপুর ১ জন, মজমপুর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা সারকান্দি ২ জন, কুন্ডুপাড় ২ জন, এলংগী ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা প্রফেসর পাড়া ১ জন, নওদাপাড়া ১ জন, কলেজ পাড়া ১ জন, গোলাপনগর ১ জন, চর দামুড়দিয়া ১ জন, কাচারিপাড়া ১ জন, জগসর ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ওয়াল্টন প্লাজা ২ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা সোনালি ব্যাংক ২ জন, বহলবাড়িয়া ১ জন, লক্ষি্রধরদিয়া ধুবাইল ১ জন, মিরপুর থানা ১ জন।

খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা থানাপাড়া। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৪৩৪ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৩২৫ জন পুরুষ ও ১০৯ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ৫৬, ভেড়ামারা ৬৪, মিরপুর ৩৫, কুষ্টিয়া সদর ২০৩, কুমারখালী ৫৫, খোকসা ২১।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর