আ’লীগের প্রতি মানুষের আস্থা বেড়েছে: এমপি শাওন

আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে থানার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় অনলাইনে যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দেশের জনগণের কল্যাণে কাজ করছে। আওয়ামী লীগ সরকার সব সময় জনগণবান্ধব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক আ ন ম শাহজামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমুখ

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর