জেলায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে অত্র জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৭৪ জনে। তবে আক্রান্তের দিক দিয়ে এগিয়ে আছে ছাতক উপজেলা এবং সুনামগঞ্জ সদর উপজেলা উভয় উপজেলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা।
সুনামগঞ্জ আজ ২৮২ টি নমুনা পরীক্ষায় ৫১ জন করোনায় সনাক্ত হয়। সদর ৭, ছাতক ১২, দোয়ারাবাজার ৯, জগন্নাথপুর ০৭,দ:সুনামগঞ্জ ০২ জামালগঞ্জ ০২ শাল্লা ০২ দিরাই ০১ বিশ্বম্ভপুর ০৩ তাহিরপুর ০৬। এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫ জন এবং সুস্থ হয়েছেন ২২৪ জন।
আজ মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, সুনামগঞ্জের ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ আসে। এদিকে জেলা প্রশাসন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৩ জন।
কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন। আইসোলেসনে নেয়া হয়েছে ২৮ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন। আরোগ্য লাভ করেছেন এ পর্যন্ত ৩২ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৬৪৪ জন। মোট আইসোলেসনে গেছেন ৮২৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৩৪ জন। অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫৯৪৪ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৫৭৬৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১৭৬ জন।
কে.এ.স/বার্তাবাজার