চাঁদপুরের দুর্গম এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। একইসাথে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের ভেতর আটকে রাখা হয় ভুক্তভোগী ও তার পরিবারকে। পরে কৌশলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, চাঁদপুরের পদ্মা-মেঘনার দুর্গম চরে দীর্ঘদিন দরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় গাজী ও বাকাউল গ্রুপের বিরোধ চলছিলো। এরই জেরে গত রোববার রাতে বকাউল পক্ষের ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে প্রতিপক্ষের ফিরোজ, মোস্তফা, সবুজ ও বাবুসহ ৬ জন।
সোমবার (২২ জুন) রাতে কৌশলে চর থেকে পালিয়ে সদর মডেল থানায় আশ্রয় নেয় ভুক্তভোগী পরিবার। পরে নির্যাতিতাকে চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ।
নির্যাতনের শিকার ওই গৃহবধু জানান, দা দিয়ে দরজা খোলা হয়। এরপর আমার স্বামীর সামনে থেকে আমাকে টেনে নিয়ে যায় তারা।
গৃহবধূর স্বামী বলেন, চার পাঁচ দিন আমাদের আটকে রাখা হয়। বলেছে এ ঘটনা আমরা পুলিশকে জানালে আমাদের মেরে ফেলবে।
এ প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের দ্রুত আটকের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে