আধিপত্য বিস্তারের জেরধরে টেকনাফে অপহরনের পর খুন

কক্সবাজারের টেকনাফে হ্নীলা রঙ্গিখালীতে প্রতিপক্ষদের হাতে অপহৃত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রঙ্গিখালীর গুরা মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৮)।

আজ মঙ্গলবার বিকেলে রঙ্গীখালী পাহাড় থেকে তার মৃত দেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী টেকনাফ থানা পুলিশের এসআই সুজিত।

ঘটনা সূত্রে জানাযায়, আজ সকালে ঘটনায় নিহত জসিম পাহাড়ি জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করতে যাওয়ার পথে একই এলাকার দুর্ধর্ষ ডাকাত ভোলাইয়া বৈদ্য অনুসারীদের হাতে অপহরনের শিকার হয়। এসময় তার সঙ্গে থাকা শ্রমিকেরা এলাকায় ফিরে এসে জসিমের পরিবারকে বিষয়টি অবগত করে। সংবাদ পেয়ে জসিমের পরিবার সাহায্য চেয়ে বিষটি পুলিশকে জানায়। পুলিশ দ্বীর্ঘ তল্লাশী শেষে বিকেলে রঙ্গিখালী গভীর পাহাড়ে ধইল্যার ঝিরি এলাকায় মৎস্য ঘেরের পাশ থেকে গুলিবিদ্ধ জসিমের লাশ উদ্ধার করে।

রাত ৮টায় লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে নিশ্চিত করেছে অভিযান পরিচালানাকারী উক্ত পুলিশ কর্মকর্তা।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর