করোনা দুর্যোগে মুখে মাস্ক না পরার অপরাধে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করেছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। পুরোনা একটি গীর্জা পরিদর্শনে গিয়ে মুখে মাস্ক না লাগানোর দায়ে তাকে এই জরিমানা গুনতে হচ্ছে।
এর আগে গত সোমবার দেশটিতে সব ধরণের অনুষ্ঠানে মুখে মাস্ক পরিধান করার নির্দেশ দিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রী কিরিল আনানিয়েভ।
বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে মন্ত্রী কিরিল বলেছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া যারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন তাদের সবাইকে জরিমানা করা হবে।
বার্তাবাজার/এসজে