ময়মনসিংহ কারাগারে করোনায় আক্রান্ত হাজতির মৃত্যু

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক আসামীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে এই তথ্য জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো: আবু জায়েদ।

মারা যাওয়া ব্যক্তির নাম অনূকুল ইসলাম। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার উজান চর নওপাড়া গ্রামের মৃত আমজদ আলী মন্ডলের পুত্র । গত ৮/৯ মাস আগে মাদক মামলায় আটক হয়ে কারাগারে আসেন তিনি।

কারাগারের জেলার মো: আব্দুল্লাহ জানান, গত সোমবার ভোরে গুরুতর অসুস্থাবস্থায় অনূকূল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ভোর ৫টা দিকে সে মারা যায়। মঙ্গলবার মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা শেষে করোনা পজেটিভ রিপোর্ট আসে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবু জায়েদ আরো জানান, এর আগে কারাগারের এক নারী কারারক্ষির স্বামী করোনা পজেটিভ ধরা পড়ায় তাকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।একই সাথে কারাগারের নারী কারারক্ষি আবাসিক ভবন লকডাউন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর