দেশের আরও ৪ জেলার ৭টি এলাকায় করোনা সংক্রমণের হার বেশী হওয়ায় রেডজোনের আওতাভুক্ত করে দেয়া হয়েছে সাধারণ ছুটি।
আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের সাতটি রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গেলো রোববার মধ্যরাতে ১০ জেলার ২৭টি এলাকা ও পরদিন সোমবার পাঁচ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে ছুটি ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।