কয়েকদিন আগে গণস্বাস্থ্যের কিটকে অকার্যকর বলে মন্তব্য করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। কিন্তু বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ প্রতিবেদনে গণস্বাস্থ্যের কিট অ্যান্টিবডি পরীক্ষায় কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে দেখা গেছে, সংক্রমিত হওয়ার পর দিন যত যাবে, তত এই কিটের ‘সেনসিটিভিটি’ বাড়বে। ‘সেনসিটিভিটি’ অর্থাৎ কত শতাংশ কোভিড-১৯ পজিটিভ নমুনা সঠিকভাবে শনাক্ত করেতে সক্ষম হয়েছে এই কিট।
বিএসএমএমইউর প্রতিবেদনে বলা হয়েছে যে ১৮ দিন যাবত উপসর্গ নেই এই নমুনাদলের ‘৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভাল’ ৬০ দশমিক ১৯ শতাশ থেকে ৭৮ দশমিক ১৬ শতাংশর মধ্যে। এর অর্থ, পরীক্ষাটি যদি পুনরায় করা হয় তাহলে ‘সেনসিটিভিটি’র ফলাফাল এই রেঞ্জের মধ্যেই পড়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। তার মানে, এই দলের জন্য সেনসিটিভিটি ৭৮ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে।
বার্তাবাজার/এসজে