বাংলাদেশ আওয়ামী লীগের ৭১-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাটের নেতৃত্বে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সম্রাটের নেতৃত্বে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রায় একহাজার বৃক্ষরোপণ করেন।
এব্যাপারে গণমাধ্যমকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারাদিনব্যাপী আশুলিয়া ইউনিয়নের দোসাইদ বাজার, আনারকলি, আশুলিয়া স্কুল ও কলেজের সামনে, আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকা, দুর্গাপুর, কাঠগড়া বাজার, বেড়ি বাঁধ সহ বিভিন্ন এলাকায় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেছি।
এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে বৃক্ষরোপণের বিকল্প নেই উল্লেখ করে আশুলিয়াবাসী এবং দলীয় নেতাকর্মীদের এই বর্ষায় অন্তত তিনটি করে হলেও গাছের চারা রোপণের আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে সাইদুর রহমান সম্রাটের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মাদবর, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জালালউদ্দীন, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা ও ইয়াসিন আরাফাত পাপ্পু প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে একপর্যায়ে এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মোনাজাত করা হয়।
কে.এ.স/বার্তাবাজার