আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দশ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বেজীডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে বেজীডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মাসুদ ও আলমগীর হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার সকালে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে দশ জন আহত হয়।

আহতদের মধ্যে মনিরুজ্জামান মাসুদ গ্রুপের মাহবুব মোল্যা, মান্নান মোল্যা, শরিফুল মোল্যা ও এনামুল মোল্যা অপরদিকে আলমগীর হোসেন গ্রুপের আক্কাস মল্লিক,আজিম শেখ, আল-আমিন মোল্যা ,নাজিম মোল্যা ও ইকরাম মল্লিক আহত হয়। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখনও কোন পক্ষের লিখিত অভিযোগ পায়নি।’

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর