ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে উপজেলার গোবড়াকুড়া স্থলবন্দরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে
গুলিতে নিহত যুবকের নাম আব্দুল জলিল (৩২)। তিনি গোবরাকোড়া ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি আরী মাহমুদ বলেন, গতকাল রাত থেকেই নিহত আব্দুল জলিল নিঁখোজ ছিলেন। সে মানসিক প্রতিবন্ধী ছিল। আমি শুনছি ১২টার দিকে। কখন মারা গেছে তা সঠিক জানতে পারিনি। কি কারণে সে সীমান্তে গিয়েছিল তাও বলা যাচ্ছে না। পরে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে।
কড়ইতলী বিজিবি’র কোম্পানী কমান্ডার আব্দুল মজিদ জানান, দুই দেশের বিএসএফ আর বিজিবি’র মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই লাশটি দেশে আনার চেষ্টা করা হবে।
বার্তাবাজার/এসজে