ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৪ জন। আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৮টায় ঠাকুরগাঁও-বালিয়ডাঙ্গী মহাসড়কের কালমেঘ কাদুকা নামক স্থানে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাওয়ার সময় কাদশুকা এলাকায় একটি থ্রি-হুইলারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে শিশুসহ আহত ৫ জন বালিয়াডাঙ্গী হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুসহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর