চীন হামলা করেছিল ভারতকে শিক্ষা দিতে: মার্কিন গোয়েন্দা

গত ১৫ জুন ভারত-চীন সীমান্তে সংঘর্ষের পর হামলার কারণ অনুসন্ধান করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তাদের দেয়া রিপোর্টে জানা যায়, ভারতকে শিক্ষা দেয়ার জন্যই চীন এই হামলা করেছিল।

গোয়েন্দাদের রিপোর্টে আরও বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র জেনারেল পর্যায়ের এক কর্মকর্তা এই হামলার নির্দেশ দিয়েছিলেন।

রিপোর্টে বলা হয়, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাসহ ওই এলাকায় ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। তার মাথায় রয়েছেন জেনারেল ঝাও জোংকি। এ ছাড়া আরও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেন। শি জিনপিং প্রশাসনই তাদের নিয়োগ করে। তাদের নির্দেশেই এই হামলা হয়েছিল।

এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম ‘ইউএস নিউজ’-এ খবর প্রকাশিত হয়েছিল যে, জেনারেল ঝাও জোংকি মনে করেন, আমেরিকা ও তার সহযোগী ভারতসহ নানা দেশ তাদের শোষণ করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর