আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা

বীরদর্পে ৭১ এ পা দিল বাংলাদেশ আওয়ামী লীগ। বয়স বাড়ার সাথে সাথে রাজনীতি, দেশনীতি, সরকার গঠন এবং সর্বপরি দেশের মানুষের আশা-আকাঙ্খার এক বিরাট ফলশ্রুতিতে বর্তমানের অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক ত্যাগ-তিতিক্ষা, রক্তের বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ৭১ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হলো বাংলাদেশ আওয়ামী লীগের।

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ এর বাসুনিয়াপট্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হত না। আর বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগের জন্ম হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা আজ নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে পারি। বঙ্গবন্ধু দল, দেশ গঠন করে এদেশের জন্য জীবন দিয়ে গেছেন।

অনেক ত্যাগ-তিতিক্ষার পর আওয়ামী লীগের হাত ধরেই আজও বাংলাদেশ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন হয়েছে এই দেশের। আওয়ামী লীগের হাত ধরেই একদিন উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ ।’

দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ এর সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দিনাজপুর জেলা ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তারিক, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড.রবিউল ইসলাম রবি, অতিরিক্ত পিপি এড. শামসুর রহমান পারভেজ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, যুব নেতা নাহিদ আলম রানা প্রমুখ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর