করোনায় আক্রান্ত হয়েছেন অগ্রণী ব্যাংকের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শাখার সিনিয়র অফিসার সামছুল ইসলাম রাসেল। উপসর্গ থাকায় গত ১১ জুন নমুনা দিয়ে আসলেও রিপোর্ট পেয়েছেন মঙ্গলনার (২৩ জুন)। দুপুরের দিকে রিপোর্টে নিজের করোনা আক্রান্তের খবর জানার সমস্যও তিনি অফিসে কর্মরত ছিলেন।
এদিকে করোনা নিয়ে ১২ দিন অফিস করায় আতংকিত হয়ে পড়েছেন শাখার সকল কর্মী। এই শাখায় প্রচুর গ্রাহক আছে। তাদের মধ্যে কে কে আক্রান্ত হয়েছেন তাও এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
করোনায় আক্রান্ত সামছুল ইসলাম রাসেল বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক সিতেশ চন্দ্র দেব। তার রিপোর্ট পেতে বিলম্ব ও করোনা নিয়ে অফিস করার বিষয়টা এখন সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জের ইউএনও সুমী আক্তার বলেন, আমি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি। আমি নিজেই অগ্রণী ব্যাংকের ১৪ জন কর্মচারী ও কর্মকর্তাকে নমুনা দেয়ার জন্য বলেছিলাম। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।
বার্তাবাজার/এসজে