লালমনিরহাট জেলা শহরের একটি বাসা বাড়ি থেকে বিপুল পরিমানে সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার(২৩ জুন) বিকালে লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ এসব সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করে।এসময় বাসার মালিক আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া এসব সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি লালমনিরহাট সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জনের অফিসের স্টোররুম থেকে পাচার হয়ে তাদের কাছে আসে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি পুলিশ ও সাংবাদিকদের জানান, আট বছর ধরে তারা পাচার হওয়া সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি বিভিন্ন মেডিসিন ডিসপেনসারির মাধ্যমে বিক্রি করে আসছে।কারো নাম উল্লেখ্য না করে তারা পুলিশকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের লোকজন সরকারি এসব ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি পাচার করে তাদের মাধ্যমে কালো বাজারে বিক্রি করে আসছে।

উদ্ধার হওয়া মেডিকেল সরঞ্জামাদির মধ্যে ওজন মাপার মেশিন, ডায়াবেটিকস চেক আপ মেশিন, মাস্কস, হ্যান্ড স্যানিটাইজার, প্রেসার মাপার মেশিন রয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে থানায় জব্দ হওয়া ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি সিজার লিস্ট করে মুল্য নির্ধারেন করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারি পুলিশ কর্মকর্তা লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদিসহ স্বামী-স্ত্রীকে আটক করেন।
ভিডিও: https://www.facebook.com/Bartabazarbd/videos/2676361096025439/
কে.এ.স/বার্তাবাজার