চুয়াডাঙ্গায় ঘরবন্দি অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার সরকার ঘোষিত রেড জোন এলাকায় লকডাউনে ঘর বন্দি অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার লকডাউন এলাকা দর্শনা পৌর সভার ৫ ও ৭ নং ওয়ার্ডে এই খাবার সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ১০ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ১ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি, ডিম ৩০ টি, মাস্ক ৩ টি ও ১ টি হ্যান্ড স্যানিটাইজার। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র মো: মতিয়ার রহমান ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর