করোনার ওষুধ আবিস্কার করেছেন ভারতের হিন্দু ধর্মগুরু রামদেব!

প্রানঘাতী করোনার প্রতিষেধক আবিস্কারে দিন রাত অক্লান্ত খেঁটে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি কেউ। ঠিক এই মুহুর্তেই ভারতের হিন্দুদের ধর্মগুরু বাবা রামদেব দাবী করছেন, তার প্রতিষ্ঠান পতঞ্জলী থেকে উদ্ভাবন করা হয়েছে দুটি ওষুধ।

তিনি দাবী করছেন, তার আবিস্কৃত ওষুধে মাত্র ৭ দিনেই করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবেন। করোনিল এবং স্বসারি নামের দুটি ওষুধ ব্যবহার করলেই মিলবে এই রোগ থেকে মুক্তি। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে।

এনডিটিভির খবরে রামদেব দাবী করেন, এই ওষুধে ৭ দিনের মধ্যে একজন রোগী সুস্থ হয়ে ওঠেন। তারা রোগীদের ওপর পরীক্ষামুলকভাবে এর প্রয়োগ করেছেন। তাতে শতভাগ সফলতা পেয়েছেন।

তবে এমন চিকিৎসার বিষয়ে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে, কিছু পশ্চিমা, প্রচলিত অথবা ঘরে তৈরি পদ্ধতি কিছুটা স্বস্তি দিতে পারে। করোনা মহামারি প্রতিরোধে এসব জিনিসের কোনো তথ্য-প্রমাণ নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর