বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ করোনায় আক্রান্ত

প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের সেরা টেনিস খেলোয়ার নোভাক জোকোভিচ। আজ (মঙ্গলবার) তিনি নিজেই জানান তার করোনা আক্রান্তের খবরটি।

সার্বিয়ান এই টেনিস তারকা স্ত্রী জেলেনা জোকোভিচও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে তাদের দুই সন্তান স্টেফান ও তারা জোকোভিচের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।

এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্লাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেন জোকোভিচ। করোনা মহামারির মধ্যেও সেখানে সামাজিক দূরত্বের তোয়াক্কা করা হয়নি। গ্যালারি ভর্তি দর্শক নিয়েই কোর্টে নেমেছেন খেলোয়াড়রা। এমনকি ম্যাচ শেষে করমর্দনও করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর