চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে সীকম গ্রুপ। মঙ্গলবার (২৩ জুন) বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলমের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন সীকম গ্রুপের নির্বাহী পরিচালক মঞ্জুর হোসাইন।
সীকম গ্রুপের পরিচালক মঞ্জুর হোসাইন জানান, দেশের এই ক্রান্তিকালে সাধারণ মানুষের সেবা করা ও তাঁদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর নৈতিকতা বোধ হতেই বন্দর ও কাস্টম হাউসের কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষার নিমিত্তে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আগামীতে এমন আরো জনহিতকর কাজে সীকম গ্রুপ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/শ্রমিকদের সেবায় নিয়োজিত থাকবে।
তিনি আরো জানান, সীকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক, চিটাগং চেম্বার ও এফবিসিসিআইর সাবেক পরিচালক মোহাম্মদ আমিরুল হক আগামীকাল (২৪ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার এবিএম আজাদের নিকট করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে ৭টি ভেন্টিলেটর দেওয়ার কথা রয়েছে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সীকম গ্রুপের মহাব্যবস্থাপক এসএম নাসির উদ্দিন আল মামুন ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরীয়া সহ প্রমুখ।
কে.এ.স/বার্তাবাজার