রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটফোর্ড হাসপাতালের মোট ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মাঝে আছেন চিকিৎসক, নার্স ও বিভিন্ন কাজে নিয়োজিত স্টাফ। মোট আক্রান্তদের মাঝে ইতো মধ্যেই সুস্থ হয়ে কাজে আবারও যোগ দিয়েছেন ১৮৭ জন।
আজ (মঙ্গলবার) বিকালে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবী এই তথ্য জানান।
তিনি জানান, ২ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফসহ সর্বমোট ২১৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৮৭ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। তারা হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে আমাদের ধারণা।
তিনি আরও জানান, আক্রান্ত ২১৫ জনের মধ্যে ৬৩ জন চিকিৎসক, ৬২ জন নার্স ও স্টাফ ৯০ জন। করোনা আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে আল্লাহর রহমতে কেউ মারা যায়নি।
বার্তাবাজার/এসজে