ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদক ব্যবসায়ী কারাগারে মৃত্যু বরণ করেছে। মৃত্যুর পর করোনা পরীক্ষার তার শরীরে করোনা পজেটিভ এসেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে অনূকুল ইসলাম (৩৮) এলাকার চিিহ্নত মাদক ব্যবসায়ী। গত বছরের অক্টোবরে ৪০ গ্রাম হিরোইনসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারা গারে পাঠায়। এর আগেও তার বিরুদ্ধে মাদকের অন্তত ৮ টি মামলা ছিলো।
গ্রেপ্তার হওয়ার পর ময়নসিংহ কারাগে অন্তরীন ছিলো। কিন্তু সোমবার ময়মনসিংহ কারাগারে মৃত্যু হয় তার। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করে। কিন্তু মৃত্যুর পর অনূকুলের শরীরের করোনা ভাইরাসের জীবানু ছিলো কি না তা যাচাই করতে কারা কর্তৃপক্ষ নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট পাওয়ার পর স্বজনদের লাশ দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে নমুনার ফলাফলে অনূকুলের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, বেলা ২ টার দিকে আনুষ্ঠানিক ভাবে কারা ভোগকারী ব্যক্তির মরদেহে করোনা পজেটিভের খবর তাদের জানানো হয়। এর প্রেক্ষিতে নিয়ম মেনে মৃত ব্যক্তির লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
কে.এ.স/বার্তাবাজার