করোনা টেস্ট করার নামে অবৈধভাবে টাকা নেয়া ও নকল সার্টিফিকেট সরবরাহের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজধানীর বিজয় স্মরণী, উত্তরা ও গুলশানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
জানা যায়, অভিযুক্ত জোবেদা খাতুন নামে এক নারী সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রজেক্টে কাজ করতেন। ওই প্রজেক্টের হেল্পলাইন থেকে কৌশলে তিনি গ্রাহক সংগ্রহ করে প্রতারণা করে আসছিলেন। অর্থের বিনিময়ে অসুস্থ ব্যক্তিদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতো এবং পরে তা ফেলে দিতো। পরবর্তীতে মিথ্যা রিপোর্ট তৈরি করে ইমেইলে রোগীর কাছে পাঠানো হতো।
অভিযানে ৮টি পিপিই, ৩ হাজার ৫০টি স্যাম্পল কালেকশন স্টিক, কম্পিউটার, নগদ অর্থসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়
বার্তাবাজার/এসজে