নিবন্ধিত হজযাত্রীরা টাকা ফেরত পাচ্ছেন

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন তাদের টাকা যে কোনও সময় ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

আজ (মঙ্গলবার) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

ধর্ম মন্ত্রণালয়ের এই সচিব জানান, নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি চান তারা টাকা তুলে নিতে পারবেন। আবার কেউ যদি চান আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সেটাও করা যাবে।

একইসাথে তিনি জানান, কেউ যদি টাকা রেখে দেন তাহলে আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে হজে যেতে পারবেন। টাকা তোলার ক্ষেত্রে কোনও হয়রানি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

উল্লেখ্য, করোনার মহামারির কারণে এ বছর বিশ্বের কোনো দেশ থেকে পবিত্র হজ করতে সৌদি আরবে কেউ যেতে পারছেন না। তবে এবার সব মিলিয়ে এক হাজারেরও কম লোক পবিত্র হজ করার সুযোগ পাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর