লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফারের করোন পজেটিভ হয়েছে এমন সংবাদে অনেকটাই ভাইরাল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল। গতকাল ২২ জুন রাত ৯টারদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন বার্তাবাজরসহ একাধিক গণমাধ্যমেক নিশ্চিত করেছেন। সেই সুত্রপাত ধরেই নিশ্চিত হয়ে গণমাধ্যকর্মীরা নিজ নিজ দায়িত্বে সংবাদও করেছেন।
অথচ আজ ২৩ জুন বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা (ইনচার্জ) এ এইচ এম ফারুক তার নিজ ফেইসবুক আইডিতে পোষ্ট করেন সিভিল সার্জন করোনা নয়, নিউমোনিয়ায় আক্রান্ত। হুবাহুব তার পোস্ট তুলে ধরা হলো।
“ সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গফ্ফর স্যার ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত। আর সব মিডিয়া প্রচার করছে, তিনি করোনায় আক্রান্ত। গত বৃহস্পতিবার সর্বশেষ আরটি-পিসিআর টেস্টে স্যারের নেগেটিভ রেজাল্ট এসেছে।
গতকাল ঢাকায় সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান রেজাল্ট মতে তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত। তবে আবারো আরটি- পিসিআর করোনা টেস্ট করতে সাজেস্ট করেছেন তার চিকিৎসক। স্যাম্পল প্রদান করা হয়েছে। তিনি আগের তুলণায় অনেকটা বেটার ফিল করছেন।
সকলকে দোয়া করার অনুরোধ করছি। ”এদিকে এমন বিভ্রান্তিকর তথ্যে জেলায় এবং পাঠকদের মধ্যে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। করোনায় সচেতন নয় শুধু! দায়িত্বশীল কর্তাব্যক্তিদের সঠিক তথ্যে এবং বক্তব্যে ও আরো সচেতন হবেন । এমনটাই দাবী সচেতন মহলের।
কে.এ.স/বার্তাবাজার