সরকারি চাকরী দেয়ার নামে মুক্তিযোদ্ধার কন্যার টাকা আত্মসাত!

চুয়াডাঙ্গার দামুঢ়ুদায় সরকারি চাকরী দেয়ার নামে এক মুক্তিযোদ্ধার কন্যার পাঁচ লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে শারিরীকভাবে লাঞ্চিত হওয়ার অভিযোগও উঠেছে।

আজ (মঙ্গলবার) দুপুরে চুয়াডাংগা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে এসব অভিযোগ জানান উপজেলার দামুড়হুদার জয়রামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল মোতালেবের মেয়ে মুসলিমা খাতুন।

তিনি জানান, ছানোয়ার হোসেন তাকে সরকারি চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি জমি বিক্রি এবং এনজিও থেকে ঋণ নিয়ে এসব টাকা অভিযুক্ত ছানোয়ারের হাতে তুলে দেন। পরে চাকরি দিতে ব্যর্থ হলে ছানোয়ারের কাছে পাওনা টাকা দাবী করলে ছানোয়ার তাকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। একই সাথে কয়েকদফা তাকে মারধরও করে

এ অবস্থায় মুসলিমা খাতুন পুলিশে অভিযোগ দেন এবং আদালতে চেক জালিয়াতির তিনটি মামলা করেন। যেসব মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ছানোয়ার হোসেন নতুন করে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন মুসলিমা খাতুন।

এ বিষয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মুসলিমা খাতুন প্রতারণামূলকভাবে তার কাছ থেকে চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর