সুনামগঞ্জে আ.লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে সিমীত পরিসরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। পরে সকাল-১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্ব জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,জুনেদ আহমেদ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, শাহ আবু নাসের, মফিজুল হক, আজাদুল ইসলাম রতন, গোলাম সাবেরীন সাবু, সৈয়দ তারিখ হাসান দাউদ, আতিকুল ইসলাম আতিক, মোতাহের হোসেন শামীম আখঞ্জী।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর