২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে উপজেলার হামচিপুর এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আরমান হোসেন’র পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শেখ রাসেল আলী ভিপি মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কামরুজ্জামান রকি, সদর উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কে.এ.স/বার্তাবাজার