বক্তব্যের মাঝে স্পিকারের বাঁধা, এমপি হারুনের ওয়াক আউট!

কথার মাঝখানে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাঁধা দিয়েছেন বলে অভিযোগ করে প্রথমবারের মতো সংসদ থেকে ওয়াক আউট করেছেন হারুন অর রশীদ।

আজ (মঙ্গলবার) তাকে ১২ মিনিট কথা বলার সুযোগ দেয়া হলে, বক্তব্যের শুরুতেই ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে বক্তব্য শুরু করেন। এসময় স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে থামিয়ে দেন। কারণ জানতে চাইলে হারুন অর রশিদ জানান বক্তব্য শেষে বলবেন। কিন্তু স্পিকার বলেন, এমনভাবে শুরু আমার সাতবারের সংসদ সদস্য জীবনে দেখিনি। আপনাকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে।

এ সময় সাংসদ হারুন তার সময় আরও বাড়িয়ে দেয়ার আরজি জানান স্পিকারের কাছে। বিভিন্ন কথা বলার এক পর্যায়ে তার সময় শেষ হয়ে গেলে মাইক বন্ধ হয়ে যায়। পরে তিনি মাইক ছাড়াই কথা বলতে থাকেন। এ সময় অন্য সদস্যরা হইচই করতে থাকেন।

এরপর হারুন অর রশীদের মাইক অন হয়। এ সময় তিনি বলেন, সংসদ নেতার (প্রধানমন্ত্রী) কথায় আপনি আমাকে সময় বাড়িয়ে দিয়েছেন। আমার কথার মধ্যে স্পিকার হয়ে বাধা দিয়েছেন। এটা দুঃখজনক। এ জন্য আমি ওয়াকআউট করছি। এরপরও তারা হইচই করতে থাকেন।

ওয়াকআউটের আগেই দেশের করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে সংসদে থাকা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হারুন-অর-রশীদ বলেন, সরকারের লোকজন, বিএমএ বলছে, করোনায় মৃত্যুর দায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের। এই দুঃসময়ে স্বাস্থ্যমন্ত্রী কি কোনো কোভিড হাসপাতাল ভিজিট করেছেন? ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন। কমিটমেন্ট আছে, এমন ব্যক্তিদের দায়িত্ব দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর