মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন করোনা জয় করে আবারো কাজে যোগদান করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০ দিকে থানায় আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় পুলিশ পরির্দশক (তদন্ত) এমদাদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
ওসি ফরিদ উদ্দিন গত ৪ জুন করোনার লক্ষণ থাকায় নুমুনা পরীক্ষার জন্য দেন। ৮ জুন রিপোর্ট আসলে তার করোনা পজেটিভ জানানো হয়। এর পর থেকে তিনি দীর্ঘদিন বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করেন। গত ১৯ জুন প্রথম ও পরে ২২ জুন দ্বিতীয় বারের মত নমুনা টেষ্টের রিপোর্ট নেগেটিভ আসে।
বার্তাবাজার/এমকে