সরিষাবাড়ীতে অটো চালক হাফিজ হত্যার দুই আসামী গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামান্দপুর এলাকায় অটোবাইক চালক হাফিজুর রহমান হত্যার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

সোমবার রাতে পুলিশের তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোবাইক জব্দ ও আসামী মোহন মিয়া (১৮) কে ডোয়াইল ও বীরতারা গ্রামের সোহেল মিয়া (২৩) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, হাফিজ মিয়া গত শুক্রবার রাতে খাওয়ার পর অটোবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। এর পর বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজা-খুজি শুরু করেন। পরে শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারে ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রামে পাট ক্ষেতের পাশে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা হাফিজ মিয়ার লাশ দেখতে পায়।

এ ঘটনার সংবাদ পেয়ে গত শনিবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গত ২০ জুন নিহতের ছোট ভাই আনিছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি আবু মোঃ ফজলুল করিম বলেন, হাফিজ হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে ও নিহতের ছিনতাই হওয়া অটোবাইকটিও উদ্ধার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর