বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সচিব মনোনীত হয়েছেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) খান মোঃ মামুন হোসেন।
২৩ জুন সমিতির অস্থায়ী কার্যালয় মিরপুর সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত পদে এবং এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াজো ফোরামের কেন্দ্রীয় সদস্য মনোনীত করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াজো ফোরামের মুখপাত্র মোঃ নজরুল ইসলাম রনি এতথ্য নিশ্চিত করেন এবং মনোনীত পদের সদস্যকে চিঠি প্রেরণের মাধ্যমে দায়িত্ব দেন।
মাধ্যমিক শিক্ষক খান মোঃ মামুন হোসেন বলেন, সমিতির গঠনতন্ত্র মোতাবেক নিয়ম-কানুন মেনে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাবো। তিনি দায়িত্ব পালনে দেশবাসীর কাছে দোয়া চান এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে