করোনা: দেশে মোট নমুনা পরীক্ষা ৬ লাখ, আক্রান্ত ১ লাখ ১৯ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪১২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৪৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৪ হাজার ৪১১। মোট আক্রান্ত ১ লাখ ১৯ হাজার হাজার ১৮৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর